শিবসেনার প্রধান বাল ঠাকরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের হিন্দু উগ্রবাদী নেতা ও ডানপন্থী শিবসেনা দলের প্রতিষ্ঠাতা বাল ঠাকরে আর নেই। দীর্ঘ অসুস্থতার পর মুম্বাইয়ের নিজ বাসভবন ‘মাতোশ্রী’তে গতকাল শনিবার তিনি পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।বাল ঠাকরের মৃত্যুর খবরটি ঘোষণা করেন তাঁর চিকিৎসক জলিল পার্কার। তিনি বলেন, ‘বাল ঠাকরে শনিবার স্থানীয় সময় বেলা তিনটা ৩৩ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। হূদেরাগে তিনি মারা যান।’এই সংবাদ প্রকাশের পর বাল ঠাকরের বাড়ির সামনে তাঁর শোকাহত হাজারো সমর্থক জড়ো হয় ও কান্নায় ভেঙে পড়ে। শিবসেনার প্রধানের শবযাত্রা আজ সকাল ১০টায় তাঁর বাসভবনের সামনে থেকে শুরু হওয়ার কথা। বালাসাহেব নামে পরিচিত এই নেতার শেষকৃত্য আজ বিকেলে সম্পন্ন হওয়ার কথা। এদিকে মুম্বাইয়ে সম্ভাব্য অস্থিতিশীলতার আশঙ্কায় রাজ্য সরকার নগরজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন সড়কে মোতায়েন করা হয়েছে প্রায় ২০ হাজার পুলিশ সদস্য। ১৯৯৩ সালে মুম্বাইয়ে সংঘটিত হিন্দু-মুসলিম দাঙ্গায় বাল ঠাকরের উসকানি ছিল বলে অভিযোগ রয়েছে। দাঙ্গায় প্রায় ৯০০ জন মারা যায়। জিনিউজ ও বিবিসি।