প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে গতকাল সোমবার আলী আল-শেমারানি নামের এক ব্যক্তির শিরশ্ছেদ করা হয়েছে। তিনি মক্কার দক্ষিণ-পশ্চিম এলাকায় এক ব্যক্তিকে খুনের দায়ে দোষী সাব্যস্ত হন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। সৌদি আরবে চলতি বছর এ পর্যন্ত ৫৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটিতে গত বছর ৭৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এএফপি।