প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের আইনজীবীরা গতকাল বুধবার অভিযোগ করেছেন, তাঁদের শিরশ্ছেদের হুমকি দেওয়া হয়েছে। তাই তাঁরা মোশাররফের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাটি নতুন কোনো আদালতে স্থানান্তরের আবেদন জানান। চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি চেয়েও আদালতে আবেদন করেছেন ওই আইনজীবীরা। পাকিস্তানের সাবেক সেনাপ্রধানদের মধ্যে মোশাররফই প্রথম একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি হিসেবে গত মাসে আদালতে হাজিরা দেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির ঘটনায় মামলাটি করা হয়। এএফপি।