শিরাকের বিরুদ্ধে মামলা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার স্থগিত করেছেন প্যারিসের একটি আদালত। গত সোম ও মঙ্গলবার মামলাটির শুনানির পর আদালত এই স্থগিতাদেশ দেন।১৯৯৫ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে শিরাক ১৯৭৭ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্যারিসের মেয়র ছিলেন। মামলায় অভিযোগ করা হয়েছে, মেয়র থাকাকালে শিরাক কর্মচারীদের বেতন-ভাতার কথা উল্লেখ করে নগর পরিষদের তহবিল থেকে অর্থ নেন। ওই অর্থ তিনি নিজের দলের পেছনে ব্যয় করেন। এ অভিযোগে ১৯৯৫ সালে ও ১৯৯৮ সালে তাঁর বিরুদ্ধে দুটি মামলা হয়। দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া ফ্রান্সের প্রথম প্রেসিডেন্ট শিরাক। তিনি বলেন, তিনি কোনো দুর্নীতি করেননি। তাঁর আইনজীবীরা বলেন, তাঁদের মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ২০০৭ সালে প্রেসিডেন্ট পদ ছাড়েন শিরাক। এএফপি, বিবিসি।