শিশু নিয়ে চূড়ায় যাবেন সবচেয়ে দ্রুত এভারেস্ট জয়ী পেমবা শেরপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের পেমবা দর্জি শেরপার রয়েছে সবচেয়ে দ্রুত এভারেস্টে আরোহণের রেকর্ড। ২০০৪ সালে মাত্র আট ঘণ্টা ১০ মিনিট সময় নিয়ে এভারেস্টে ওঠেন তিনি। তাঁর নতুন পরিকল্ননা হচ্ছে, একজন শেরপা শিশুকে নিয়ে এভারেস্টে আরোহণ, যে গত মাসে যুক্তরাষ্ট্রের ১৩ বছর বয়সী কিশোর জর্ডান রোমেরোর গড়া সর্বকনিষ্ঠ আরোহীর রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে। আগামী বছর এ অভিযানে নামবেন তিনি। লক্ষ্য পূরণে নিজের নয় বছর বয়সী ছেলেকেও নিতে পারেন পেমবা। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের পেমবা দর্জি বলেন, জর্ডান রোমেরোর আগে সর্বকনিষ্ঠ এভারেস্টজয়ী হিসেবে রেকর্ড ছিল নেপালের তেমবা শেরির। ১৬ বছর বয়সে তিনি এ রেকর্ড গড়েন। তেমবা তাঁর আত্মীয় বলে তিনি জানান। তিনি বলেন, ১০ বছরের বেশি সময় ধরে তেমবা তাঁর রেকর্ড ধরে রাখেন, যা ছিল নেপালিদের গর্ব। পেমবা বলেন, ‘নেপাল একটি ছোট দেশ। এর তেমন প্রচার নেই। আমি ১১ বা ১২ বছর বয়সী এক শিশুকে এভারেস্টের চূড়ায় নিয়ে যেতে চাই। আমি চাই, এভারেস্টের সব রেকর্ড থাকবে নেপালিদের।’ পেমবা এখন রাজধানী কাঠমান্ডুতে বাস করছেন। হিমালয়ের কোলে একটি ছোট গ্রামে তাঁর জন্ম। এ সপ্তাহে পর্বত আরোহণে সক্ষম একটি ছোট শিশুর খোঁজে তিনি গ্রামে এসেছেন। ২০১১ সালে শুরু হবে তাঁর এ অভিযান। এএফপি।