শিশু-পর্নোগ্রাফি রোধে মার্কিন অভিযান ১৯০ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু-পর্নোগ্রাফির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মার্কিন কর্তৃপক্ষের অভিযানে ১৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তারা জানান, ‘অপারেশন অরিওন’ নামে পুলিশের মাসব্যাপী অভিযানের সময় ১৮ জন শিশুকে উদ্ধার করা হয়। অভিযানে বেশির ভাগ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। এ ছাড়া স্পেন, আর্জেন্টিনা, যুক্তরাজ্য ও ফিলিপাইন থেকেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। অনলাইনে পরিচয়ের সূত্র ধরে শিশুদের অনেকে পর্নোগ্রাফিতে জড়িয়ে পড়ে বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক বিভাগের (আইসিই) পরিচালক জন মর্টন বলেন, ইন্টারনেটকে যারা শিশু নির্যাতনে ব্যবহার করতে চায়, এই অভিযান তাদের জন্য একটি সতর্ক সংকেত। এসব অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। ভিডিওচিত্র ও আলোকচিত্রের মাধ্যমে শিশু-পর্নোগ্রাফি উপাদান তৈরি, বহন ও বিতরণ বন্ধ করাই এই অভিযানের লক্ষ্য।অভিযানে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ৩৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সাত বছর বয়সী এক শিশুকে পর্নোগ্রাফিতে নিয়োজিত করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া মিশিগানের এক ব্যক্তিকে শিশু-পর্নোগ্রাফিসংশ্লিষ্ট অন্তত এক হাজার ২০০ ছবি ও ১০৯টি ভিডিওচিত্রসহ গ্রেপ্তার করা হয়। একই ধরনের অভিযোগে লস অ্যাঞ্জেলেস থেকে আট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।তবে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে গ্রেপ্তার হওয়া অপরাধীদের ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। বিবিসি।