শিশু বাঁধল মন্ত্রীর জুতার ফিতা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সমবায়মন্ত্রী গৌরী শংকর বিসেন নিজের জুতার ফিতা এক শিশুকে দিয়ে বাঁধিয়ে সমালোচনার মুখে পড়েছেন। একটি গণমাধ্যম প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গত শুক্রবার মধ্যপ্রদেশের ছিণ্ডওয়ারায় একটি সরকারি সড়ক প্রকল্পের উদ্বোধনের সময় ওই ঘটনা ঘটে। প্রতিবেদনের তথ্য অনুসারে, অনুষ্ঠান চলাকালে গৌরী শংকরকে ওই শিশুকে দিয়ে দুবার তাঁর জুতার ফিতা বাঁধতে দেখা গেছে। তবে গণমাধ্যমকর্মীদের উপস্থিতির কথা ভেবে ভারতীয় জনতা পার্টির ওই মন্ত্রীর সমর্থকেরা শিশুটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন। ভারতের কেন্দ্রীয় নগর উন্নয়নমন্ত্রী কমল নাথ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে ওই শিশুকে দিয়ে মন্ত্রীর জুতার ফিতা বাঁধার দৃশ্য দেখেননি উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ঘটনাটা দেখলে অবশ্যই এর নিন্দা করতাম।’ এনডিটিভি।