শিশু যৌন নির্যাতনের কথা স্বীকার করল অস্ট্রেলিয়ার গির্জা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ১৯৩০ সাল থেকে এ পর্যন্ত ছয় শতাধিক শিশু গির্জার ধর্মযাজকদের যৌন নির্যাতনের শিকার হয়েছে। রাজ্যের রোমান ক্যাথলিক গির্জা বিষয়টি স্বীকার করেছে। রাজ্যের পার্লামেন্টে জমা দেওয়া এক তদন্ত প্রতিবেদনে শিশু নির্যাতনের এই হিসাব বেরিয়ে এসেছে। গির্জা কর্তৃপক্ষ বলছে, গত প্রায় ৮০ বছরে ৬২০ জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।এক বিবৃতিতে মেলবোর্নের প্রধান ধর্মযাজক ডেনিস হার্ট বলেছেন, ‘এ সংখ্যা ভয়ানক ও লজ্জাজনক। আমরা নির্যাতনের শিকার শিশুদের নানাভাবে সহায়তা দেওয়ার চেষ্টা করছি। এ ছাড়া এসব ঘটনায় গির্জার ভূমিকা খতিয়ে দেখছি।’মানবাধিকারকর্মীদের দাবি, ভিক্টোরিয়াতে এ সময়ের মধ্যে ১০ হাজারেরও বেশি শিশু ধর্মযাজকদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ ধরনের অন্তত ৪৫টি ঘটনার তদন্ত এখনো চলছে। বিবিসি।