শিশুদের রক্ষায় বুলেটপ্রুফ স্কুলপোশাক!
অজ্ঞাত বন্দুকধারীদের হাত থেকে স্কুলশিশুদের রক্ষায় বুলেটপ্রুফ পোশাক তৈরির উদ্যোগ নিয়েছে কলম্বিয়ার একটি পোশাক প্রতিষ্ঠান। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের নিউ টাউনে এক স্কুলে বন্দুকধারীর গুলিতে ২০ জন নিহত হওয়ার পর অনেক গ্রাহকের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।ওই প্রতিষ্ঠানের মালিক মিগুয়েল কাবালেরো বলেন, ‘কানেটিকাট ট্র্যাজেডির পর অভিভাবকেরা তাঁদের সন্তানদের জন্য সুরক্ষিত পোশাক বানাতে আমাদের কাছে ই-মেইল করেন।’ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গিয়োভানি কর্ডেরো বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সব স্থান থেকেই পোশাক তৈরির ফরমায়েশ পেয়েছি।’ওই কোম্পানির পণ্যগুলোর মধ্যে রয়েছে বুলেটপ্রুফ জামা ও ব্যাগ। ওই পণ্যগুলো ৮ থেকে ১৬ বছর বয়সী শিশুদের জন্য তৈরি করা হবে। এগুলোর খরচ পড়বে ১৫০ থেকে ৬০০ ডলার। এ পোশাকগুলোর প্রতিটির ওজন হবে দুই থেকে চার পাউন্ড। এনডিটিভি।