শিশুসহ গাড়ি চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের লন্ডনের এনফিেল্ড শিশুসহ একটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। খবরে বলা হয়, ১২ বছর বয়সী মেয়ে ও ১১ মাস বয়সী ছেলেকে ভেতরে রেখে গাড়িটি রাস্তার পাশে পার্ক করে তাদের মা। হঠাৎ এক চোর এসে ভক্সহল অ্যাসট্রা গাড়িটিতে উঠে তা চালাতে শুরু করে। অবস্থা বুঝতে পেরে কিশোরী মেয়েটি দ্রুত দরজা খুলে নেমে পড়লেও তার ছোট ভাই ভেতরেই থেকে যায়। শিশুটিকে অক্ষত অবস্থায় পরে একটি স্টেশন এলাকা থেকে উদ্ধার করেন এক ব্যক্তি। তিনি পুলিশকে খবর দেন। পুলিশ জানায়, গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চোরকে খোঁজা হচ্ছে।