শিয়ালের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবা টেলিভিশন দেখার সময় জমজ দুই বোন খেঁকশিয়ালের আক্রমণের শিকার হয়েছে। পূর্ব লন্ডনের হ্যাকনি এলাকায় গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। নয় মাস বয়সী দুই বোন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। কর্মকর্তারা বলেছেন, গ্রামে খেঁকশিয়ালের উপস্থিতির ঘটনা স্বাভাবিক, তবে মানুষের ওপর শিয়ালের হামলা করার কথা শোনা যায় না। পুলিশ জানায়, গরমের কারণে শিশু দুটির মা-বাবা দরজা খোলা রেখেছিলেন। সেই সুযোগে শিয়াল ঘরে ঢুকে তাদের ওপর আক্রমণ চালায়। শিয়ালের আক্রমণে শিশু দুটির হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। এ ছাড়া তাদের একজনের মুখমণ্ডলেও আঘাত লেগেছে। পরে বাড়ির কাছে পাতা একটি ফাঁদে শিয়াল ধরা পড়ে। রয়টার্স।