শীতলতম রাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের উত্তরাঞ্চলের গুলমার্গে রাতের তাপমাত্রা গতকাল বুধবার শূন্যের ৯ দশমিক ৩ ডিগ্রি নিচে নেমে গিয়েছিল। আবহাওয়া বিভাগের একজন কর্মকর্তা বলেন, গুলমার্গে এটি ছিল মৌসুমের সবচেয়ে শীতল রাত। কাশ্মীরে ২১ ডিসেম্বর থেকে সবচেয়ে শীতল আবহাওয়ার পালা শুরু হয়েছে। কর্তৃপক্ষ ওই অঞ্চলে সতর্কতা জারি করেছে। আইএএনএস।