শীর্ষ ধনীর তালিকায় দরিদ্র নেপালের বিনোদ চৌধুরী
ফোর্বস সাময়িকীর শীর্ষ ধনীর তালিকায় এবার প্রথমবারের মতো উঠে এসেছে নেপালের ধনকুবের বিনোদ চৌধুরীর (৫৭) নাম।ভারতীয় বংশোদ্ভূত বিনোদ চৌধুরী নেপালের জনপ্রিয় ইন্সট্যান্ট নুডলস ‘ওয়াই ওয়াই’ ব্র্যান্ডের মালিক। সম্প্রতি প্রকাশিত ফোর্বস সাময়িকীর শীর্ষ ধনী তালিকায় তাঁর অবস্থান এক হাজার ৩৪২তম। হিমালয়ের পাদদেশে অবস্থিত নেপালের অধিকাংশ মানুষই দরিদ্র। দেশটির মানুষের গড় আয় ৭৩৫ মার্কিন ডলার। সাংবিধানিক ও রাজনৈতিক সংকটে থাকা দেশটির মানুষের জন্য বিনোদ চৌধুরীর এই অর্জনের খবর আনন্দের খোরাক জুগিয়েছে।ভারতের বেশ কয়েকটি রাজ্যে ‘ওয়াই ওয়াই’ নুডলসের কারখানা রয়েছে। ভবিষ্যতে কেনিয়া, সৌদি আরব ও চীনে কারখানা স্থাপনের পরিকল্পনা করছেন বিনোদ।‘ওয়াই ওয়াই’ নুডলস ছাড়াও নেপালে মারুতি সুজুকি গাড়ির পরিবেশক এই ধনকুবের। এ ছাড়া ভারতের বিখ্যাত তাজ হোটেলে তাঁর শেয়ার রয়েছে। টাইমস অব ইন্ডিয়া।