প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ এশিয়ায় পাচার হওয়া মানুষের শেষ গন্তব্যের দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারত। আর পাচারের শিকার হওয়া বেশির ভাগ মানুষ বাংলাদেশ, নেপাল ও উপসাগরীয় দেশগুলোর। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার (ইউএনওডিসি) দক্ষিণ এশিয়ার প্রতিনিধি ক্রিস্টিনা আলবার্টাইন সম্প্রতি এ তথ্য প্রকাশ করেন। ক্রিস্টিনা জানান, ঠিক কত মানুষ পাচার হয়ে ভারতে যাচ্ছে, তার সুনির্দিষ্ট তথ্য তাঁদের জানা নেই। তবে কিছু গবেষণা প্রতিবেদনে এটা নিশ্চিত হওয়া গেছে, পাচারের শিকার মানুষের বেশির ভাগেরই গন্তব্য ভারত। তিনি বলেন, ভারতীয় অনেক মানুষও পাচারের শিকার হয়ে ভারতেরই বিভিন্ন প্রান্তে আছেন।
আইএএনএস