শুধু চিকেন নাগেট খেয়ে ১৫ বছর, অতঃপর...
স্টাসি ইরভিনের বয়স এখন ১৭ বছর। দুই বছর বয়স থেকে সে চিকেন নাগেট (মুরগির মাংস দিয়ে তৈরি খাবার ) ছাড়া আর কিছুই খায়নি। কোনো শাকসবজি বা ফলমূল ছুঁয়েও দেখেনি।সম্প্রতি পড়ে গিয়ে আহত হওয়ার পর ইরভিনকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, সে চরম রক্ত স্বল্পতায় ভুগছে এবং তার জিহ্বার শিরাগুলো ফুলে গেছে। পরে চিকিৎসকেরা তাকে বিভিন্ন ভিটামিন খাওয়ার পরমার্শ দেন। সে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।যুক্তরাজ্যের বার্মিংহামের ক্যাসেল ভেলি এলাকার ইরভিন দ্য সান পত্রিকাকে বলে, ‘আমি এখন বুঝতে পারছি, এটা আমার জন্য খুবই খারাপ।’ইরভিন বলেছে, ‘আমার বয়স যখন দুই বছর, তখন এক দিন মা আমাকে একটি রেস্তেরাঁয় নিয়ে গিয়েছিল। সেখানেই প্রথম আমি চিকেন নাগেট খাই। আমার এত মজা লেগেছিল যে সব খেয়ে ফেলি। এর পর থেকে আমি চিকেন নাগেট ছাড়া আর কিছু খাওয়ার চেষ্টাই করিনি। এক সময় মা-ও আমাকে চিকেন নাগেট ছাড়া আর কোনো খাবার দিত না।’তবে ইরভিনের মা ইভোনি জানান, চিকেন নাগেট ছাড়ানোর জন্য আমি তাকে না খাইয়ে রাখতাম, কিন্তু কোনো কাজ হয়নি। তিনি বলেন, ‘তাকে শুধু এই নাগেট খেতে দেখতে আমার খুব কষ্ট লাগত...তবে সে বলেছে, এখন অন্য খাবারও খাবে।’ অরেঞ্জ অনলাইন।