শুধু ফার্স্ট লেডি নই, একজন মা-ও: মিশেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা
মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা

যুক্তরাষ্ট্রের স্কুলে পুষ্টির মান পরিবর্তনে রিপাবলিকান আইনপ্রণেতাদের প্রস্তাবের কড়া সমালোচনা করেছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এ প্রসঙ্গে তিনি বলেন, শুধু ফার্স্ট লেডি নয়, একজন মা হিসেবেও এটা তাঁর কাছে অগ্রহণযোগ্য।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, পুষ্টি বিশেষজ্ঞ ও স্কুল এলাকাভিত্তিক খাদ্য ব্যবস্থাপকদের সঙ্গে বৈঠক শেষে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন মিশেল।
বাজেট সীমাবদ্ধতার অজুহাতে পুষ্টি নীতিমালা অনুসরণ থেকে কিছু স্কুল এলাকাকে অব্যাহতি দিতে মার্কিন প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা।
ন্যাশনাল একাডেমি সায়েন্সের সুপারিশ অনুযায়ী শিশুদের স্থূলতার হার কমাতে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে শিক্ষার্থীদের ভারসাম্যমূলক খাবার পরিবেশনের বাধ্যবাধকতা-সংক্রান্ত একটি আইনে ২০১০ সালে স্বাক্ষর করেন ওবামা।