প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বহুল আলোচিত চলন্ত বাসে গণধর্ষণ মামলায় আপিলের শুনানি শুরু হয়েছে। আসামিপক্ষের আইনজীবী এ পি সিং গতকাল শনিবার বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের শুনানি শেষে দিল্লি হাইকোর্ট চূড়ান্ত রায় দেবেন। চিকিৎসাবিদ্যার ছাত্রী ‘নির্ভয়া’ গত বছরের ১৬ ডিসেম্বর রাতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়ে হাসপাতালে মারা যান। বিচার শেষে গত ১৩ সেপ্টেম্বর রায় হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি উচ্চ আদালতে আপিল করেছেন। এএফপি।