শুনানিতে স্রেবরেনিৎসা গণহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক বসনিয়ার সার্ব বাহিনীর প্রধান রাতকো ম্লাদিচের বিচারের দ্বিতীয় দিন গতকালস্রেবরেনিৎসা গণহত্যার বিষয়টি প্রাধান্য পেয়েছে। এদিকে বাদীপক্ষের কৌঁসুলিদের তথ্য-প্রমাণহাজিরে ‘কিছু ভুলভ্রান্তি’ ঠিক করার সময়দিতেতিন ঘণ্টা শুনানির পর বিচার কার্যক্রম স্থগিত করা হয়।নেদারল্যান্ডের দ্য হেগের আদালতে গতকাল কৌঁসুলি পিটার ম্যাকক্লোস্কি বলেন, স্রেব্রেনিৎসায় নৃশংস গণহত্যা ঘটায় সার্ব বাহিনী। এ বাহিনীর দায়িত্বে ছিলেন ম্লাদিচ। আর সার্ব বাহিনী ‘নিয়ন্ত্রণের বাইরেও’ ছিল না। ম্যাকক্লোস্কি আরও বলেন, ‘ওই সময় গণহত্যার ব্যাপারে সার্ব সামরিক কর্মকর্তা ও সাধারণ সেনাদের মধ্যে বেতার আলোচনা আমাদের কাছে আছে। দুটি নৃশংস অভিযানের ভিডিওচিত্রও আছে।’ তিনি বলেন, এ মামলা প্রাথমিকভাবে একটি বিষয় নিয়ে এগিয়ে যাবে। তা হলো, ম্লাদিচ ব্যক্তিগতভাবে যেসব অপরাধের জন্য দায়ী তার বিচার।আদালতে গতকাল একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এতে ১৯৯৫ সালের ১১ জুলাই স্রেব্রেনিৎসায় ভীতিকর পরিস্থিতি দেখা যায়। ভিডিওচিত্রে সেখানে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একজন সদস্যকে ভর্ৎসনা করতে দেখা যায় ম্লাদিচকে। ‘বসনিয়ার কসাই’ হিসেবে পরিচিতি ৭০ বছর বয়সী ম্লাদিচের বিরুদ্ধে ১১টি অভিযোগ আনা হয়েছে। নব্বইয়ের দশকে বলকান যুদ্ধের সময় যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যা পরিকল্পনার মূল হোতাও বলা হচ্ছে ম্লাদিচকে। ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় আট হাজার মুসলিম পুরুষ ও বালককে হত্যায় ম্লাদিচই মূল ভূমিকায় ছিলেন বলে অভিযোগ রয়েছে। এএফপি, বিবিসি।