শূন্য কক্ষে বিতর্কে বর্ণবাদী নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদী কু ক্লাক্স ক্ল্যান (কেকেকে) গোষ্ঠীর সাবেক নেতা ডেভিড ডিউক নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার সময় প্রতিবাদকারীরা বিক্ষোভ দেখালেন। এ বছরের নির্বাচনে ডেভিড ডিউক লুইজিয়ানা থেকে রিপাবলিকান পার্টির হয়ে সিনেট পদের প্রার্থী। কেকেকে গোষ্ঠীর সাবেক নেতা হলেও তিনি এখনো বর্ণবাদী হিসেবেই পরিচিত। বুধবার নিউ অরলিন্সের ডিলার্ড বিশ্ববিদ্যালয়ে অন্য আরও পাঁচজন প্রার্থীর সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নেন ডিউক। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাঁর উপস্থিতির প্রতিবাদ করায় বিতর্ক কক্ষে কোনো দর্শককে আসতে দেওয়া হয়নি। এমনকি সাংবাদিকদের পাশের একটি কক্ষে টেলিভিশনের সামনে বসে এই বিতর্ক দেখতে হয়। এই সময় বাইরে কয়েক হাজার দর্শক ডিউক ও কেকেকের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। তাঁরা ‘নো ডিউক, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইন ইউএসএ’ স্লোগান দেন।
বিতর্কে অংশ নিয়ে ডেভিড ডিউক রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তাঁর সমর্থনের কথা ঘোষণা করেন। তিনি বলেন, একমাত্র ট্রাম্পই পারবেন যুক্তরাষ্ট্রকে তার পুরোনো গৌরব ফিরিয়ে দিতে।