প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইলিয়াম শেক্সপিয়ারের নাটকের ‘ফার্স্ট ফোলিও’ (প্রথম ফর্দ) স্কটল্যান্ডের একটি দ্বীপে পাওয়া গেছে বলে জানিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ৩৬টি নাটকের ওই সংগ্রহ ১৬২৩ সালে প্রকাশিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শেক্সপিয়ার অধ্যয়ন বিভাগের অধ্যাপক এমা স্মিথ বলেন, তাঁরা নিশ্চত হয়েছেন যে উদ্ধার করা অনুলিপিটি আসল। শেক্সপিয়ারের ৪০০তম মৃত্যুবার্ষিকীর কয়েক দিন আগে নাটকের এই অনুলিপি পাওয়া গেল বুট দ্বীপের মাউন্ট স্টুয়ার্ট ম্যানশনে। এটি ছাগলের চামড়ায় মোড়ানো ছিল। এর অনেকগুলো পাতা খালি। ধারণা করা হচ্ছে, সেগুলো চিত্রকর্মের জন্য রাখা হয়েছিল।