শেষ অভিযানে ডিসকভারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার খেয়াযান ডিসকভারি গত বৃহস্পতিবার ভোরে মহাশূন্যে স্থাপিত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের (আইএসএস) উদ্দেশে তার সর্বশেষ যাত্রা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় ভোর চারটা ৫৩ মিনিটে এটি যাত্রা শুরু করে। কর্মকর্তারা বলেছেন, এটিই ডিসকভারির শেষ অভিযান। ১১ দিনের অভিযান শেষ করে এটি আগামী মাসে পৃথিবীতে ফিরবে। এরপরই ডিসকভারিকে ‘অবসরপ্রাপ্ত’ ঘোষণা করে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হবে। কর্মকর্তারা জানিয়েছেন, এবারের যাত্রায় ডিসকভারি আইএসএসে প্রতিস্থাপনের জন্য একটি বিশেষ ভাড়ার ঘর বা ‘স্টোর রুম’ এবং মনুষ্যাকৃতির একটি স্বয়ংক্রিয় রোবট নিয়ে গেছে। বিবিসি অনলাইন।