শেষ চেষ্টা ব্যর্থ, গ্রিসে নতুন নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণসংকটে জর্জরিত গ্রিসের নেতাদের সরকার গঠনের চূড়ান্ত আলোচনা ব্যর্থ হয়েছে। ফলে নতুন করে নির্বাচন ছাড়া গ্রিসের সামনে আর কোনো পথ খোলা রইল না।গত ৬ মে গ্রিসে নির্বাচন অনুষ্ঠিত হলেও ব্যয় সংকোচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেমতপার্থক্যের কারণে সরকার গঠনে দলগুলো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়।সমাজতন্ত্রী পাসোক পার্টির নেতা ইভানজেলস ভেনিজেলস বলেন, আলোচনায় কোনো মতৈক্যহয়নি। আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যেআবার নির্বাচনে যাচ্ছি। নতুন করে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গ্রিসের প্রেসিডেন্ট ক্যারোলস পাপৌলিয়াস আজ বুধবার তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দেবেন। আজ তিনি তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দেওয়ার লক্ষ্যেসব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। আগামী ১০ বা ১৭ জুন নতুন নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।ধারণা করা হচ্ছে, নতুন করে নির্বাচনের পর বামপন্থী সিরিজা পার্টি বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হতে পারে। ৬ মের নির্বাচনে এই দলটি ৫২ আসনে জয়ী হয়।নির্বাচনের পর থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএম-এফ) সঙ্গে সম্পাদিত ঋণচুক্তির আওতায় তাদের সহায়তা প্যাকেজের বিনিময়ে বিগত সরকারের অজনপ্রিয় ব্যয় সংকোচন নীতির বিরোধিতা করে আসছে বামপন্থী এই দলগুলো।এর আগে গ্রিসের প্রেসিডেন্ট ক্যারোলস পাপৌলিয়াস রাজনৈতিক সংকট উত্তরণে দলগুলোর কাছে টেকনোক্র্যাট সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। তবে রাজনৈতিক দলগুলোর নেতারা এ বিষয়ে কোনো মতৈক্যে পৌঁছাতে পারেননি। সরকার গঠনের শেষ সময় ছিল আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। কিন্তু গতকালই সব আশা শেষ হয়ে যায়। ইতিমধ্যেইউরো অঞ্চল থেকে গ্রিসের বেরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেইউরোপীয়নেতারা জানিয়ে দিয়েছেন, গত মার্চের চুক্তি অনুযায়ী সহায়তা চুক্তি মেনে না নিলে গ্রিসের তহবিল কেটে নেওয়া হবে। যদি তাই হয়,তাহলে গ্রিস দেউলিয়া হয়ে যেতে পারে এবংইউরো থেকে তাদের বের হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।৬ মে অনুষ্ঠিত নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক আসন পাওয়া নিউ ডেমোক্র্যাসি পার্টি, পাসোক পার্টি, ডেমোক্র্যাটিক লেফট পার্টি গতকাল আলোচনায়অংশ নিয়েছিল। বিবিসি ও এএফপি।