শেষ টেলিগ্রাম রাহুল গান্ধীর কাছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল ১৬৩ বছর ধরে চলে আসা টেলিগ্রাম সেবা। গত রোববার রাত পৌনে ১২টায় শেষ টেলিগ্রাম পাঠানো হয় ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কাছে। এর মধ্য দিয়ে বন্ধ হয়ে গেছে এই সেবা।
রাহুল গান্ধীর কাছে শেষ টেলিগ্রামটি পাঠানো হয় দিল্লির জনপথ কেন্দ্রীয় টেলিগ্রাম অফিস থেকে। টেলিগ্রামটি পাঠান অশ্বিনী মিশ্র নামের এক ব্যক্তি। রাহুল গান্ধীকে টেলিগ্রাম পাঠানোর আগে তিনি দূরদর্শনের বার্তা বিভাগের মহাপরিচালক এস এম খানকেও একটি টেলিগ্রাম পাঠান বলে জানা গেছে।
জানা গেছে, রোববার টেলিগ্রাম সেবার শেষ দিনে দুই হাজার ১৯৭টি টেলিগ্রাম হয়েছে। এ থেকে বিএসএনএল আয় করেছে ৬৮ হাজার ৮৩৭ রুপি। কলকাতায় রোববার টেলিগ্রাম হয়েছে ৪০০টি। এ থেকে আয় হয়েছে ১১ হাজার রুপি।