শেষ যাত্রায় সৌমিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রোববার ভারতীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে পশ্চিমবঙ্গের কলকাতার বেলভিউ হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। ১২টা ১৫ মিনিটে তাঁর মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। গত ১ অক্টোবর থেকে তাঁর শরীরটা ভালো যাচ্ছিল না। প্রথমে জ্বরে আক্রান্ত হন। তবে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি। পরে চিকিৎসকের পরামর্শে করোনার নমুনা পরীক্ষা করা হলে ৫ অক্টোবর তাঁর কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে। ৬ অক্টোবর তাঁকে ভর্তি করা হয় বেলভিউ হাসপাতালে। এখানে সর্বশেষ ১৪ অক্টোবর তাঁর করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। হাসপাতাল সূত্র বলছে, কোভিড এনসেফ্যালোপ্যাথির কারণেই সব রকম চিকিত্সার উদ্যোগ ব্যর্থ হয়েছে। ছবিগুলো তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রী ভাস্কর মুখার্জি
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১