শৈশবে মোদিকে কুমির আক্রমণ করেছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি অষ্টম শ্রেণীতে পড়ার সময় কুমিরের আক্রমণের শিকার হয়েছিলেন৷ গুজরাট রাজ্যের একটি জলাশয়ে সাঁতার কাটতে গেলে তাঁর পায়ে কুমিরের লেজের আঘাত লাগে৷ ক্ষতস্থানে নয়টি সেলাই দিতে হয়েছিল৷
নরেন্দ্র মোদি: দ্য গেম চেঞ্জার বইয়ে ওই তথ্য রয়েছে৷ মোদির ওই জীবনীগ্রন্থটি লিখেছেন সাংবাদিক সুদেশ কে ভার্মা৷ তাঁর ভাষ্য, কিশোর মোদি পারিবারিক চায়ের দোকানে কাজ করার পর প্রতিদিনই ভাদনগরে নিজ গ্রামের শর্মিষ্ঠা খালে সাঁতার কাটতেন৷ জলাশয়টির মাঝখানে একটি মন্দির ছিল৷ সেটির শীর্ষে ছিল একটি পতাকা৷ মোদি সেই পতাকা ছুঁয়ে তীরে ফিরে আসতেন৷ একদিন ফেরার সময় তাঁর বাঁ পায়ে কুমিরের লেজের ঝাপটা লাগে৷ এতে তিনি সপ্তাহ খানেক শয্যাশায়ী ছিলেন৷ তবে এক মাস পরই তিনি আবার ওই খালে গিয়ে সাঁতার কাটেন৷
বইটির তথ্য অনুযায়ী, শর্মিষ্ঠা খালে ২৯টি কুমিরের বিচরণ ছিল বলে গ্রামবাসী জানিয়েছে৷ কুমিরের লেজের আঘাতে মানুষের মৃত্যুও হতে পারে৷ মোদির পায়ে এখনো সেই আঘাতের চিহ্ন রয়েছে৷
৪২৯ পৃষ্ঠার ওই জীবনীগ্রন্থে মোদি সম্পর্কে নানা তথ্য রয়েছে৷ তাঁর ১৪ বছর বয়সে এক জ্যোতিষী নাকি বলেছিলেন, মোদি হয় বড় কোনো সন্ন্যাসী অথবা রাজনৈতিক নেতা হবেন৷ জি নিউজ৷