শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিলেন ইমরান খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, গত মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ‘কারচুপি’ নিয়ে তাঁর দল আগামী বুধবার একটি শ্বেতপত্র প্রকাশ করবে।গত শনিবার পিটিআইয়ের এক নেতার বাসায় সংবাদ সম্মেলনে ইমরান খান এ ঘোষণা দেন। পিটিআইয়ের প্রধান বলেন, ‘ব্যাপক কারচুপির মাধ্যমে গত ১১ মে অনুষ্ঠিত নির্বাচনের ফল কীভাবে চুরি করা হয়েছে, তার বিস্তারিত ও তথ্যভিত্তিক শ্বেতপত্র আমাদের দল তৈরি করেছে। বুধবার তা প্রকাশ করা হবে।’এ ছাড়া ২২ আগস্ট অনুষ্ঠেয় ৪২টি আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্র-গুলোর বাইরে ও ভেতরে সেনা মোতায়েনেরও দাবি জানিয়েছেন ইমরান খান।সংবাদ সম্মেলনটি হট্টগোলের মধ্য দিয়ে শেষ হয়। ডন।