শ্যারনের মস্তিষ্ক কাজ করছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর ধরে কোমায় থাকা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের মস্তিষ্ক কাজ করছে বলে চিকিৎসকেরা দাবি করেছেন।ইসরায়েল ও আমেরিকার চিকিৎসাবিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত চিকিৎসক দলটি জানায়, তারা শ্যারনের মস্তিষ্ক নিয়ে নতুন একটি পরীক্ষা চালিয়েছে। এতে দেখা গেছে, তাঁর মস্তিষ্ক বাহ্যিক উদ্দীপনায় সাড়া দিচ্ছে। যখন তাঁকে তাঁর পরিবারের সদস্যদের ছবি দেখানো হচ্ছে এবং তাঁর ছেলের ধারণ করা কণ্ঠ শোনানো হচ্ছে, তখন তাঁর মস্তিষ্ক সক্রিয় হয়ে উঠছে। ৮৪ বছর বয়সী শ্যারন ২০০৬ সাল থেকে কোমায় রয়েছেন। বড় ধরনের স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁকে ইসরায়েলের সোরোকা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি কোমায় রয়েছেন। বিবিসি।