শ্রদ্ধা ভালোবাসায় ডায়ানাকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভক্ত আর শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা আর ভালোবাসায় গতকাল ব্রিটিশ রাজপরিবারের সাবেক বধূ প্রিন্সেস ডায়ানার ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বিভিন্ন দেশে ভক্তরা তাঁকে নানা অনুষ্ঠানে স্মরণ করেছেন।ডায়ানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে অস্থায়ী বেদি তৈরি করা হয়। সেই বেদিতে ফুল, চিঠি আর কার্ড দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান ভক্তরা। বেদিতে গতকাল এক ভক্তের দেওয়া ছোট নোট দেখা যায়। তিনি লিখেছেন, ‘অবিস্মরণীয় ডায়ানা’, ‘একটি ভালোবাসার জীবন’, ‘১৫ বছর হয়ে গেল’। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে রহস্যজনক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ডায়ানা। এর বছর খানেক আগে প্রিন্সেস চার্লসের সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়। এএফপি।