শ্রমিকদের বিরুদ্ধে মামলা করায় ক্ষুব্ধ বিচারমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার মারিকানায় প্লাটিনাম উৎপাদন খনিতে পুলিশের গুলিতে ৩৪ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সে দেশের বিচারমন্ত্রী জেফ রাবিদি। ওই ঘটনায় ২৭০ জন খনিশ্রমিককে আটক করায় পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি। বিচারমন্ত্রী রাষ্ট্রীয় ফৌজদারি মামলা পরিচালনাকারীদের কাছে শ্রমিকদের আটকের সিদ্ধান্তের যৌক্তিক কারন পেশ করার নির্দেশ দিয়েছেন।এদিকে শ্রমিকেরা দা ও অন্যান্য অস্ত্রসহ সামনে এগিয়ে গেলে তারা ফাঁকা গুলি চালাতে বাধ্য হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।অপরদিকে শ্রমিকদের আটকের ঘটনায় নিন্দা জানিয়ে এবং আজ রোববার বেলা একটার মধ্যে তাঁদের মুক্তি দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট জ্যাকব জুমার কাছে লিখিত দাবি জানিয়েছেন কয়েকজন আইনজীবী। দাবি মানা না হলে তাঁরা উচ্চ আদালতে যাবেন বলেও জানান। বিবিসি।