শ্রীনগরে আবার কারফিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে গতকাল শুক্রবার আবারও কড়াকড়িভাবে কারফিউ বলবৎ করা হয়েছে। এর আগে জারি করা পাঁচ দিনের কারফিউ গত বৃহস্পতিবার অল্প সময়ের জন্য প্রথমবার শিথিল করা হলে হাজার হাজার মানুষ রাস্তায় এসে বিক্ষোভ প্রদর্শন করে ও ভারতীয় নিরাপত্তা বাহিনীর নিন্দা জানায়। এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার বিকেলে পুলিশের গাড়ি থেকে মাইকে নতুন করে কারফিউ জারির ঘোষণা দিয়ে লোকজনকে ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়। গত এক মাসে নিরাপত্তা বাহিনীর হাতে ১৫ কাশ্মীরি বিক্ষোভকারী নিহত হয়েছে। গত ১১ জুন নিরাপত্তা বাহিনী ১৭ বছরের এক কিশোরকে হত্যার অভিযোগ ওঠার পর থেকে মুসলমান অধ্যুষিত এই শহরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দানা বাঁধে। সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন শ্রীনগরের অধিকাংশ এলাকায় কারফিউ জারি করে। এএফপি।