শ্রীলঙ্কা তদন্ত না করলে যুক্তরাষ্ট্রই করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ‘বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ’ তদন্ত সে দেশের সরকার না করলে যুক্তরাষ্ট্রই তা করতে বাধ্য হবে। গত সোমবার এ হুঁশিয়ারি দেওয়া হয়।যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক বলেছেন, তামিল টাইগারদের সঙ্গে যুদ্ধ চলাকালে শেষ দিকে মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগ রয়েছে, এর বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্তের ভার শ্রীলঙ্কার সরকারের ওপরই বর্তায়। প্রসঙ্গত, ২০০৯ সালে তামিল বিদ্রোহীদের সঙ্গে কয়েক দশক ধরে চলা এ গৃহযুদ্ধের অবসান ঘটে। এতে কয়েক হাজার তামিল বেসামরিক নাগরিক নিহত হয়।শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের আন্তর্জাতিক তদন্তের দাবি জানাতে ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করেছেন সে দেশের তামিলনাড়ু রাজ্যের দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (ডিএমকে) পার্টির নেতারা। গত সোমবার ডিএমকে নেতারা এ দাবি জানান। বিবিসি।