শ্রীলঙ্কার প্রধান বিচারপতির অভিশংসনের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েকের অভিশংসনের শুনানি গতকাল শুক্রবার শুরু হয়েছে। প্রথম দিন প্রায় তিন ঘণ্টা ধরে চলা শুনানিতে শিরানি উপস্থিত ছিলেন।শ্রীলঙ্কার প্রথম নারী বিচারপতি শিরানির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ মোট ১৪টি অভিযোগ আনা হয়েছে। যদিও শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করছেন তিনি। প্রথম দিনের শুনানিতে শিরানি বিভিন্ন প্রশ্নের জবাব দেন। রুদ্ধদ্বার শুনানি শেষে ৪ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়। এএফপি ও বিবিসি।