শ্রীলঙ্কার বিশিষ্ট সম্পাদক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় সরকারের সবচেয়ে কড়া সমালোচক বলে পরিচিত সানডে লিডার পত্রিকার সম্পাদক ফ্রেডেরিকা জ্যানসকে বরখাস্ত করা হয়েছে। এর আগে একজন ব্যবসায়ী পত্রিকাটির স্বত্ব কিনে নেন এবং তিনি এর সম্পাদনা পর্ষদে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন।ফ্রেডেরিকা জ্যানস বলেন, তাঁকে লেখার ধরন পরিবর্তন অথবা নিজের বিশ্বাসযোগ্যতা নিয়ে আপসের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সানডে লিডার কর্তৃপক্ষ তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে। পত্রিকাটির মালিকানার ৭২ শতাংশ কিনে নিয়েছেন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের পরিবারের একজন সহযোগী। আসাঙ্গা সেনেভিরান্তে নামের ওই ব্যক্তি দেশটির রাজাপক্ষের পরিবারের বিরুদ্ধে সমালোচনামূলক নিবন্ধ প্রকাশ বন্ধ রাখার নির্দেশ দেন। প্রেসিডেন্টের পরিবারের অনেকেই শ্রীলঙ্কা সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বহাল রয়েছেন। বিবিসি।