শ্রীলঙ্কার সামরিক বাহিনীতে ১০০ তামিল নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার সামরিক বাহিনী ১০০ তামিল নারীকে সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছে। গতকাল রোববার সামরিক বাহিনীর একজন মুখপাত্র এ কথা জানান।শ্রীলঙ্কার উত্তরাঞ্চলীয় কিলিনচ্চি এলাকার ওই নারীদের গত শনিবারই সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কিলিনচ্চি এলাকায় তামিল টাইগার বিদ্রোহীদের রাজনৈতিক সদর দপ্তর ছিল। ২০০৯ সালে সামরিক বাহিনীর সঙ্গে লড়াইয়ে তামিলদের পরাজয় হয়।ওই মুখপাত্র বলেন, চার মাসের প্রশিক্ষণ শেষে ওই তামিল নারী সেনাদের কিলিনচ্চি এলাকাতেই মোতায়েন করা হবে। তবে নতুন নারী সেনাদের মধ্যে কোনো সাবেক তামিল যোদ্ধাকে অন্তর্ভুক্ত করা হয়নি।মুখপাত্র আরও বলেন, ‘নতুন সেনা সংগ্রহের ক্ষেত্রে আমরা কোনো জাতিগত বৈষম্য করিনি। তবে আমরা কিলিনচ্চির ওপর বেশি জোর দিয়েছি।’ কিলিনচ্চিতে একটি সামরিক বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং এখানকার স্থানীয় বাসিন্দারা তামিল। শ্রীলঙ্কার সেনাবাহিনীতে চার হাজার নারী সেনা রয়েছেন।২০০৯ সালে শ্রীলঙ্কার সামরিক বাহিনী তামিল যোদ্ধাদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালায়। জাতিসংঘের তথ্য অনুসারে, ওই অভিযানে লক্ষাধিক মানুষের প্রাণহানি হয়। এএফপি।