শ্রীলঙ্কায় আগামী মার্চে স্থানীয় সরকার নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কায় আগামী মার্চের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তামিলদের বিরুদ্ধে যুদ্ধ অবসানের পর দেশটিতে এটাই প্রথম স্থানীয় সরকার নির্বাচন। তবে এ নির্বাচনকে ক্ষমতাসীন দলের জন্য বড় ধরনের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।স্বাস্থ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দলের মহাসচিব মৈথরিপলা সিরিসেনা জানান, মেয়াদ শেষ হওয়ার দুই সপ্তাহ আগে এ মাসের মাঝামাঝি সময়ে স্থানীয় সরকার প্রশাসন ভেঙে দেওয়া হবে। আগামী মার্চের মাঝামাঝি সময়ে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এএফপি।