শ্রীলঙ্কায় আজ পার্লামেন্ট নির্বাচন, দেশজুড়ে কড়া নিরাপত্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কায় আজ বৃহস্পতিবার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন নির্বিঘ্ন করতে সে দেশের সরকার দেশজুড়ে বিপুলসংখ্যক পুলিশ ও সেনা মোতায়েন করেছে।শ্রীলঙ্কা পুলিশের মহাপরিচালক মাহিন্দা বালাসুরিয়া গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, নির্বাচন নির্বিঘ্ন করতে ৫৫ হাজার পুলিশ, সেনা, নৌ ও বিমানবাহিনীর ১৯ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।পর্যবেক্ষকেরা বলেছেন, গত ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে এ পর্যন্ত ক্ষমতাসীন জোটের প্রার্থীদের মধ্যে অন্তত ৩০০ দফা সংঘর্ষ হয়েছে।নির্বাচন কর্মকর্তারা বলেছেন, ১১ হাজার ভোটকেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হবে। সেখানকার মোট ভোটারের সংখ্যা এক কোটি ৪০ লাখ।