শ্রীলঙ্কায় গণকবর থেকে ৫৯ কঙ্কাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ৮৮ মাইল দূরে মাতালেতে গণকবরের সন্ধান পাওয়া গেছে। মাতালের একটি হাসপাতালের কাছে খননশ্রমিকেরা এ গণকবরের সন্ধান পান। কবর থেকে কমপক্ষে ৫৯টি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। যাদের কঙ্কাল পাওয়া গেছে তারা হয়তো স্বাভাবিকভাবে অনেক বছর আগে মারা গেছে। তবে সত্তরের দশকে শুরু হওয়া শ্রীলঙ্কার সরকার ও তামিলদের লড়াইয়ে এদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই গৃহযুদ্ধে এক লাখ ৫০ হাজার লোক মারা গেছে।হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা অজিত জয়াসেনা বলেন, ‘আমরা ঠিক বলতে পারছি না, তাঁদের কখন কবর দেওয়া হয়েছে। হতে পারে রাজনৈতিক সহিংসতার কারণেএঁরা নিখোঁজ হয়েছিল। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি।’ রয়টার্স।