শ্রীলঙ্কায় ডেঙ্গু প্রতিরোধে সেনাবাহিনী
ডেঙ্গু ভাইরাস থেকে রক্ষায় শ্রীলঙ্কা সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে। জলাবদ্ধ এলাকাসহ এডিস মশার বংশ বিস্তারকারী অন্য এলাকাগুলোতে তারা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।শ্রীলঙ্কায় এ বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৭৫ জন মারা গেছে। স্বাস্থ্যমন্ত্রী মেইথ্রিপালা শ্রীসেনা বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে সেনাবাহিনী চলতি সপ্তাহেই উচ্ছেদ অভিযানে নামবে। ডেঙ্গু ভাইরাস এডিস মশার মাধ্যমে ছড়ায়। আর জলাবদ্ধ পানিতে মশা বংশ বিস্তার করে। পানি ধারণ করে এমন সব বস্তু বাইরে ফেলে তাদের শাস্তি দেওয়াও শুরু করেছে শ্রীলঙ্কা সরকার। সেনাবাহিনীর কাজ হবে এসব বস্তু খুঁজে খুঁজে বের করে ধ্বংস করা। শ্রীসেনা এক বিবৃতিতে বলেন, সারা দেশে ডেঙ্গুবিরোধী যে অভিযান চলছে, তাতে সহায়তা করবে সেনাবাহিনী। এ ছাড়া সব স্কুলকে শুক্রবার বাধ্যতামূলকভাবে তাদের প্রাঙ্গণ পরিষ্কার করতে বলা হয়েছে। এএফপি।