শ্রীলঙ্কায় নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের স্বল্পতার কথা উল্লেখ করে প্রেসিডেন্ট নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক দল পাঠাতে শ্রীলঙ্কা সরকারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। গত বুধবার জাতিসংঘের একজন কর্মকর্তা এ কথা জানান।গত মে মাসে শ্রীলঙ্কায় দীর্ঘ ২৫ বছরের গৃহযুদ্ধের অবসানের পর এই প্রথম দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ জানুয়ারি নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ২১ জন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়বেন বর্তমান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে।জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসারকি বলেন, শ্রীলঙ্কার নির্বাচন কমিশন ও সরকার নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি বিবেচনা করার জন্য বিশ্ব সংস্থার প্রতি অনুরোধ জানিয়েছিল। ওই মুখপাত্র বলেন, জাতিসংঘ শ্রীলঙ্কার নির্বাচন কমিশনার ও সরকারকে জানিয়ে দিয়েছে, তারা পর্যবেক্ষক পাঠাবে না। কারণ, পর্যাপ্ত সময় নেই এবং পর্যবেক্ষক দল পাঠাতে হলে সাধারণ পরিষদ অথবা নিরাপত্তা পরিষদের অনুমোদন নিতে হয়।নেসারকি আরও বলেন, কমপক্ষে গত ১০ বছর কোনো দেশের নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক দল পাঠায়নি জাতিসংঘ। তবে বেশ কয়েকটি দেশের নির্বাচনে কারিগরি সহায়তা দিয়েছে তারা।সেনাবাহিনী তামিল টাইগার বিদ্রোহীদের পরাজিত করার কিছুদিন পর শ্রীলঙ্কা সফরে যান জাতিসংঘের মহাসচিব বান কি মুন। অনেক সমালোচকই তাঁর ওই সফরকে শ্রীলঙ্কা সরকারের সামরিক বিজয়ের প্রতি বৈধতা দান বলে উল্লেখ করে থাকেন। রয়টার্স অনলাইন।