শ্রীলঙ্কায় প্রধান বিচারপতিকে অভিশংসন করার উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েকেকে অভিশংসনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা পার্লামেন্টে গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে প্রাথমিক প্রস্তাব অনুমোদন করেছেন। এই উদ্যোগকে শ্রীলঙ্কা সরকার ও বিচার বিভাগের মধ্যে চলমান বিরোধের সর্বশেষ বহিঃপ্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিচার বিভাগের সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্তে সরকার অসন্তুষ্ট। প্রেসিডেন্ট ক্ষমতাবলে প্রধান বিচারপতিকে কেবল নিয়োগ দিতে পারেন। কিন্তু তাঁকে অভিশংসনের ক্ষমতা কেবল পার্লামেন্টেরই রয়েছে। শ্রীলঙ্কার প্রধান বিচারপতি পদে প্রথম নারী হিসেবে গত বছর নিযুক্ত হন বন্দরনায়েকে। বিবিসি।