শ্রীলঙ্কায় প্রভাকরণের ছেলেকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী তামিল সংগঠন লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) প্রয়াত নেতা ভেলুপিল্লাই প্রভাকরণের শিশুপুত্র বালাচন্দ্রনকে (১২) ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। শ্রীলঙ্কায় চিত্রায়িত একটি প্রামাণ্যচিত্রে এই দৃশ্য ধারণ করা হয়েছে। প্রামাণ্যচিত্রটি চলতি সপ্তাহে যুক্তরাজ্যের চ্যানেল ফোরে প্রচার করা হবে। সম্প্রতি ইনডিপেনডেন্ট পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানান প্রামাণ্যচিত্রের নির্মাতা কাল্লুম ম্যাকরাই। তিনি বলেন, শিশুটির বুকে পাঁচটি গুলি করা হয়। এই দৃশ্য দেখে মনে হতে পারে যেন বিজয় স্মারক হিসেবে এই দৃশ্য ধারণ করা হয়েছে। ৬০ মিনিটের এই প্রামাণ্যচিত্রের নাম দেওয়া হয়েছে শ্রীলঙ্কাস কিলিং ফিল্ডস: ওয়ার ক্রাইমস আনপানিশড। তবে যুক্তরাজ্যের কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত খবরে বলা হয়, লন্ডনে অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন এক বিবৃতিতে এই অভিযোগ অস্বীকার করেছে। দ্য ডেইলি মেইল-এ প্রকাশিত খবরে বলা হয়, তথ্যচিত্রটিতে এমন ফুটেজ রয়েছে, যা আগে দেখানো হয়নি। এতে প্রভাকরণের মাথায় গুরুতর জখমের দৃশ্য রয়েছে। এর আগে প্রচারিত ফুটেজে প্রভাকরণের মাথা কাপড়ে ঢাকা ছিল। এনডিটিভি।