শ্রীলঙ্কায় বিক্ষোভ অব্যাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কায় যুদ্ধাপরাধের অভিযোগে প্রাক-তদন্ত প্যানেল গঠনের প্রতিবাদে রাজধানী কলম্বোয় গতকাল বুধবারও জাতিসংঘ কার্যালয়কে ঘিরে বিক্ষোভ হয়েছে। গত মঙ্গলবারের মতো গতকালও গৃহায়ণমন্ত্রী বিমল বীরাবংশা এতে নেতৃত্ব দেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ। তারা জানায়, বিক্ষোভকারীরা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গঠিত জাতিসংঘের প্রাক-তদন্তের কমিটির বিরোধিতা করছে। এএফপির।