প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহু বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় শ্রীলঙ্কায় সংঘটিত যুদ্ধাপরাধ-সম্পর্কিত অভিযোগের বিষয়ে আলোচনা করতে গতকাল সোমবার ওই দেশ সফরে গেছেন মার্কিন কূটনীতিক স্টিফেন জে র্যাপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, র্যাপ আগামী শনিবার পর্যন্ত সফরকালে শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় দেশটির বিচারব্যবস্থা, জবাবদিহি ও পুনর্গঠন-প্রক্রিয়া প্রাধান্য পাবে। যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে শ্রীলঙ্কার অগ্রগতি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এক পর্যালোচনার দুই মাস আগে র্যাপ এ সফরে গেলেন। এপি।