শ্রীলঙ্কায় মুসলিম ব্যবসায়ীর দোকানে আগুন, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় সংখ্যালঘু একজন মুসলিম ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও আগুন দিয়েছে কট্টরপন্থী বৌদ্ধ সিংহলিরা। এ সময় তিন ব্যক্তি আহত হন। এরপর ওই এলাকায় এলিট পুলিশের কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়েছে।পুলিশের মুখপাত্র বুদ্ধিকা সিরিবার্দেনা জানান, বৃহস্পতিবার রাতে রাজধানীর পেপিলিয়ানা এলাকায় মুসলিম একজন ব্যবসায়ীর কাপড়ের দোকানে হামলা চালায় শত শত কট্টরপন্থী বৌদ্ধ সিংহলি। তারা প্রথমে পাথর ছুড়ে দোকান ভাঙচুর করে, পরে আগুন ধরিয়ে দেয়। বুদ্ধিকা জানান, ঘটনার পরপরই স্পেশাল টাস্কফোর্স কমান্ডো বাহিনী মোতায়েন করা হয়। এএফপি।