শ্রীলঙ্কায় 'অব্যাহত নির্যাতনের' খবরে জাতিসংঘের উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন অব্যাহত থাকার খবরের কথা বলে জাতিসংঘ গতকাল শুক্রবার উদ্বেগ জানিয়েছে। দেশটিতে গৃহযুদ্ধকালীন বিভিন্ন অপরাধের বিচারে ধীরগতিরও সমালোচনা করেছে বিশ্বসংস্থা।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় গতকাল এক বিবৃতিতে বলেছে, শ্রীলঙ্কায় সাংঘাতিক রকমের মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে বলে খবর মিলেছে। এসবের মধ্যে মানবাধিকার আন্দোলনকর্মীদের ওপর নজরদারি ও তাঁদের হয়রানি, পুলিশি নির্যাতন এবং নিরাপত্তা বাহিনীর ক্ষমতার অতিরিক্ত প্রয়োগ এবং নির্যাতন ইত্যাদি অভিযোগ রয়েছে।
শ্রীলঙ্কার উত্তর-পূর্বাঞ্চলে তামিল বিচ্ছিন্নতাবাদীদের ৩৭ বছরের লড়াই ২০০৯ সালে শেষ হয়। এ যুদ্ধের সময় সংঘটিত বিভিন্ন অপরাধের বিচার কার্যক্রমে দেশটির অগ্রগতি বিষয়ে জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশের সময় গতকাল এই উদ্বেগ জানায়।