স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিধায়ক বহিষ্কার
দলের সিদ্ধান্ত অমান্য করে গত শুক্রবার রাজ্যসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দেওয়ায় কংগ্রেস ও বামফ্রন্টের শরিক আরএসপি ও ফরোয়ার্ড ব্লকের চার বিধায়ককে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাজ্যসভার পশ্চিমবঙ্গের কোটার পাঁচটি শূন্য আসনে ভোট নেওয়া হয়। এতে কংগ্রেস, বামফ্রন্ট ও শরিক আরএসপির বিধায়কেরা দলের নির্দেশ অমান্য করে তৃণমূল প্রার্থীকে ভোট দেওয়ায় হেরে যান কংগ্রেস প্রার্থী। কলকাতা প্রতিনিধি।
আলোচনা শুরু
পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে ইরানের আলোচনা গতকাল শনিবার তেহরানে শুরু হয়েছে। আলোচনায় ইরানের পক্ষে আইএইএতে দেশটির প্রতিনিধি রেজা নাজাফি এবং আইএইএর পক্ষে সংস্থাটির উপমহাপরিচালক তেরো ভার্জরত্ম নেতৃত্ব দিচ্ছেন। ইরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে বলে সন্দেহ পশ্চিমা দেশগুলোর। তবে ইরান অভিযোগ অস্বীকার করে এসেছে। রয়টার্স।