স ং ক্ষি প্ত বি শ্ব স ং বা দ
ওডিশায় নৌকাডুবি
ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যের সম্বলপুর জেলায় গত রোববার একটি নৌকা ডুবে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, নৌকাটিতে শতাধিক আরোহী ছিলেন। তাঁদের কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। ওই লোকজন নৌকাভ্রমণে গিয়েছিলেন। ফিরে আসার পথে নৌকাটি ডুবে যায়। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে দেড় লাখ রুপি করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। কলকাতা প্রতিনিধি।
অস্ট্রেলিয়ায় দাবানল
অস্ট্রেলিয়ায় দাবানালে অন্তত ৩০টি বাড়িঘর ধ্বংস হয়েছে। কর্মকর্তারা জানান, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এবারের দাবানলে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্ন এলাকাও হুমকির মুখে পড়েছে। ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে দমকল বাহিনী ও জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। ২০০৯ সালের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় দাবানলের ঘটনা। ওই বছরের দাবানলে ১৭৩ জন প্রাণ হারিয়েছিলেন। এএফপি।
পাইপলাইনে হামলা
পাকিস্তানের বেলুচিস্তানের বিদ্রোহীদের হামলায় পাঞ্জাব প্রদেশে তিনটি গ্যাস পাইপলাইন উড়ে গেছে। এতে প্রদেশটিতে গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে গেছে। রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি গ্যাস সরবরাহ প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা গতকাল সোমবার এ তথ্য জানান। রাজধানী ইসলামাবাদের সুই ন্যাশনাল গ্যাস পাইপলাইনস লিমিটেডের দায়িত্বরত ব্যবস্থাপক আইয়ুব বাজওয়া বলেন, রোববার রাতে গ্যাস পাইপলাইনগুলোতে এসব হামলা চালানো হয়। রয়টার্স।