সংকট সামলাতে নাওতো কানের পাশে মাৎসুমোতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেশের উপপররাষ্ট্রমন্ত্রী তাকিয়াকি মাৎসুমোতোর নাম ঘোষণা করেছেন। আইন লঙ্ঘন করে বিদেশি দাতার কাছ থেকে চাঁদা নেওয়ার কথা স্বীকার করে গত রোববার সেইজি মায়েহারা পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছাড়েন। গতকাল তাঁর উত্তরসূরি হিসেবে মাৎসুমোতোর নাম ঘোষণা করা হয়।বিশ্লেষকেরা বলছেন, প্রধানমন্ত্রী কান আগামী অর্থবছরের জন্য তাঁর সরকারের প্রস্তাবিত এক ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজেট বাস্তবায়ন নিয়ে বিরোধী দলগুলোর চাপের মুখে রয়েছেন। সরকারের মাথায় ঋণের বোঝা ও বেকারত্বের হার বেড়ে যাওয়ায় কিছু দিন ধরে বিরোধীদলীয় নেতা-কর্মীরা তাঁর পদত্যাগ ও আগাম নির্বাচন দাবি করে আসছেন। এর মধ্যে মায়েহারা পদত্যাগ করায় প্রধানমন্ত্রী যে রাজনৈতিক ধাক্কা খেয়েছেন, তা তিনি নতুন পররাষ্ট্রমন্ত্রী মাৎসুমোতোর সহায়তায় সামলে উঠতে চাইছেন।বিশ্লেষকেরা মনে করছেন, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ যেসব প্রভাবশালী দেশের সঙ্গে জাপানের কূটনৈতিক সম্পর্কে চিড় ধরেছে, তা সারিয়ে তোলাই মাৎসুমোতোর সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। এসব দেশের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ায় জাপান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। জাতীয় ঋণের বোঝা কমানোর জন্য নাওতো কানের সরকার কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।বিশেষজ্ঞদের মতে, নতুন পররাষ্ট্রমন্ত্রী মাৎসুমোতোর বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস রয়েছে। তাঁর দাদার বাবা হিরোফুমি ইতো জাপানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। মাৎসুমোতোর বাবা জুরো মাৎসুমোতো জাপানের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।নতুন পররাষ্ট্রমন্ত্রী মাৎসুমোতো উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে একজন সফল ব্যাংকার ছিলেন। এএফপি ও বিবিসি অনলাইন।