সংকটের ইতিবাচক সমাপ্তি হয়েছে: ওয়াহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের বিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ বলেছেন, নতুন প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে তাঁর দেশের রাজনৈতিক সংকটের ‘ইতিবাচক সমাপ্তি’ হয়েছে। এদিকে নতুন প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন গতকাল রোববার শপথ নিয়েছেন। মোহাম্মদ ওয়াহিদ গতকাল হংকংয়ে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, মালদ্বীপ এখন আবার গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারবে।
মালদ্বীপের সাবেক একনায়ক মামুন আবদুল গাইয়ুমের সৎভাই আবদুল্লাহ ইয়ামিন গত শনিবার দ্বিতীয় দফার ভোটে বিস্ময়করভাবে পরাজিত করেন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদকে।
বিলম্বিত এ নির্বাচনের মাধ্যমে মালদ্বীপে প্রায় দুই বছর ধরে চলা রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান হলো। নবনির্বাচিত প্রেসিডেন্ট ইয়ামিনকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত।
মোহাম্মদ নাশিদ ২০১২ সালে এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতা নেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ। এএফপি।