সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ
কারাদণ্ড‘লিভিং বুদ্ধ’ হিসেবে পরিচিত ফুরবু রিনপোচে (৫২) নামের একজন শীর্ষ তিব্বতি ধর্মীয় নেতাকে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছে চীনা কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, বেআইনিভাবে সরকারি জমি দখল ও অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে। চীনের পশ্চিমাঞ্চলীয় শহর কাংডিংয়ের একটি আদালত এ রায় দেন। রিনপোচেকে বেআইনিভাবে জমি দখল করে রাখায় সাড়ে সাত বছর ও বুলেট রাখার অপরাধে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। পিটিআই। ধর্ষণের অভিযোগমধ্য চীনের জিংউতাং এলাকায় ১১ জন ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার পুলিশ জানায়, নয় থেকে ১৪ বছর বয়সী ১১ জন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লিউ জিয়ানহোং নামের পঞ্চাশোর্ধ্ব এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। সংবাদপত্রের খবরে বলা হয়, ওই ১১ জন ছাত্রীর মধ্যে একজন অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়। এএফপি।কলচার্জ দ্বিগুণনতুন বছরে দেশের ভেতর টেলিফোন কলচার্জ দ্বিগুণের বেশি বাড়িয়েছে মিয়ানমারের সরকার। দাম বাড়ানোর ব্যাপারে মিয়ানমারের যোগাযোগ, ডাক ও টেলিগ্রাফ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত আজ ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দেশের অভ্যন্তরে ল্যান্ডলাইনের কলচার্জ ছিল ১৫ কিয়াত (মিয়ানমারের মুদ্রা) ও মোবাইল ফোনের কলচার্জ ছিল ২৫ কিয়াত। এখন সব ধরনের কলচার্জ ৫০ কিয়াত করা হয়েছে। এএফপি।ডাকটিকিটে তেরেসাশান্তিতে নোবেলজয়ী মাদার তেরেসাকে সম্মানিত করবে যুক্তরাষ্ট্র। আর্তমানবতার সেবায় আত্ম-উত্সর্গকারী এই মহীয়সী নারীর জন্মশতবার্ষিকীতে তাঁর ছবিসংবলিত ডাকটিকিট প্রকাশ করবে মার্কিন ডাক বিভাগ। ডাক বিভাগ বলেছে, এই ডাক টিকিটের মাধ্যমে তারা মাদার তেরেসার প্রতি সম্মান জানাবে। আর্তমানবতার সেবার জন্য ১৯৭৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান মাদার তেরেসা। পিটিআই।প্রতারণাবিমার টাকা আত্মসাতের জন্য মৃত্যুসনদ জাল করার অভিযোগে চুং (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরীয় পুলিশ। পুলিশ জানিয়েছে, ইন্দোনেশিয়ায় ব্যবসা ভালো না চলায় বিমার অর্থ আত্মসাতের পরিকল্পনা করেন চুং ও তাঁর স্ত্রী আন (৪৯) চিকিত্সককে ঘুষ দিয়ে চুংয়ের একটি ভুয়া মৃত্যুসনদ তৈরি করান তাঁরা। এতে বলা হয়, চুং একটি দুর্ঘটনায় মারা গেছেন। এভাবে বিমা কোম্পানি থেকে ১৫ লাখ ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন চুং দম্পতি। এএফপি।